
ঘূর্ণিঝড় দানা পরিস্থিতির মোকাবিলায় রাতভর নবান্নে থেকেই নজরদারি চালাবেন। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নে সর্বক্ষণের হেল্পলাইন চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। নবান্নের হেল্পলাইন নম্বর ০৩৩- ২২১৪-৩৫২৬। পাশাপাশি জেলাগুলিতেও চালু করা হয়েছে হেল্পলাইন। হেল্পলাইন নম্বরে কেউ যাতে অকারণে ফোন না করেন, সেই অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী। কেবলমাত্র সঠিক তথ্যই হেল্পলাইন নম্বরে ফোন করে জানানোর জন্য রাজ্যবাসীকে অনুরোধ তাঁর। অযথা ভয় না পেয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুল তথ্য থেকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, এটি মানুষের জীবন বাঁচানোর খেলা।সেখানে যেন কারও সমস্যা না হয়।মানুষের জীবন রক্ষা করতে হবে।
স্কুলগুলি ছুটি দিয়ে দেওয়া হয়েছে সেই কারণেই রাতভর নবান্নে থেকেই সেটা পর্যবেক্ষণ করবেন।বিপর্যয় মোকাবিলা দফতরের সকলে কাজ করবেন।
ছবি সৌজন্যে : নিজস্ব
