
গভীর রাতে কলকাতার রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রিজেন্ট পার্ক থানার টেকনিশিয়ান স্টুডিয়োর সামনের রাস্তা থেকে অনুপ মণ্ডলের দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দেহের পাশে পড়ে ছিল হেলমেট। তিনি হরিদেবপুরের বাসিন্দা। পেশায় আইনজীবী অরিন্দম সেনের অধীনে মুহুরির কাজ করতেন অনুপ দাবি পুলিশের। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে খুন করা হয়েছে, নাকি নেহাত দুর্ঘটনা, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
তবে পুলিশের প্রাথমিক অনুমান, বাইকে করে ফেরার পথে দুর্ঘটনা ঘটেছিল। জখম অবস্থায় পড়ে গেলে যুবককে ফেলে পালিয়ে যেতে পারে বাইক চালক, ধারণা পুলিশের।







