রাত গড়াতে নিয়ন্ত্রণে মহেশতলা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা থেকে শুরু করে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার সর্বোচ্চ পর্যায়ের পুলিশ কর্তারা যখন রবীন্দ্রনগরের পরিস্থিতি খতিয়ে দেখেছেন তখন সেখানে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধরা অর্থাৎ আগের ১৪৪ ধারা। দিনের আলো কমতেই পুলিশকে দেখা গিয়েছে মাইক নিয়ে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ বলে ঘোষণা করতে। ততক্ষণে খবর গাড়ি ভাঙচুরের পর গুরুতর আহত হয়েছেন ডিসি পোর্ট, মেটিয়াবুরুজের অ্যাডিশনাল ওসি, কলকাতা পুলিশের সার্জেন্ট এবং মহিলা কনস্টেবল সহ বেশ কয়েকজন। যারমধ্যে ডিসি পোট হরিকৃষ্ণণ পাই অবস্থা গুরুতর। এদিকে মহেশতলার ঘটনা নিয়ে পুলিশের অন্দরেই প্রশ্ন উঠেছে। কালো রাস্তা ভাঙা ইটের টুকরোয় লাল হয়ে গিয়েছে। সকাল ৯টা থেকে দফায় দফায় উত্তেজনা জমায়েতের খবর আসা সত্ত্বেও যথেষ্ট সংখ্যক পুলিশ কেন মোতায়েন করা হয়নি তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
গ্রাম থেকে শহর
News & Much More







