রাত দখলের আন্দোলনে পথে ছিল আর জি করের পরিবারও

0
234
RAAT DAKHOLER ANDOLANE POTHE CHILEN RG KAR ER PORIBAR O
RAAT DAKHOLER ANDOLANE POTHE CHILEN RG KAR ER PORIBAR O

আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে রাত দখলের রাতে পথে ছিলেন রাধাগোবিন্দ করের পরিবারও। যার নামে নামাঙ্কিত এই হাসপাতাল নিয়ে এতকাণ্ড।

দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে আন্দোলনের ঢেউ। সেই আর জি কর বা রাধাগোবিন্দ করের পরিবারও চাইছে ন্যায্য বিচার। দোষী দৃষ্টান্তমূলক শাস্তি। হাওড়ার বেতড়ে তাঁদের আদি বাড়ি। সেই বাড়ির কাছেই রাধাগোবিন্দ করের পরিবারের অন্তত ১৫ জন বিভিন্ন বয়সী সদস্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের দাবি অবিলম্বে এই ঘটনার যথাযথ তদন্ত এবং শাস্তি নিশ্চিত করতে হবে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত বসতভিটেই এখন থাকেন কর পরিবারের বর্তমান প্রজন্ম। বেতড়ের বাড়িতে কর পরিবারের অন্তত ৩০ জন সদস্য থাকেন। বুধবার সকাল থেকে তাঁরাও পোস্টার লেখার কাজ করেছেন। হাওড়ার রামরাজাতলা স্টেশন থেকে মিনিট পনেরো হাঁটাপথে বেতড়ের বিখ্যাত কর পরিবারের বাড়ি। ১৮৫০ সালের ২৩ অগাস্ট এই বাড়িতেই জন্মেছিলেন রাধাগোবিন্দ কর। মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পড়ার পরে তিনি পাড়ি দিয়েছিলেন স্কটল্যান্ডে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারিতে ডিপ্লোমা করে ১৮৮৬ সালে ফিরেছিলেন দেশে। এরপর ব্রতী হন দেশবাসীর সেবায়। তারই চেষ্টায় তৈরি হয়েছিল এশিয়ার মধ্যে সর্বপ্রথম বেসরকারি হাসপাতাল। নাম দেওয়া হয় ক্যালকাটা মেডিক্যাল স্কুল। পরে যার নামে পাল্টে হয় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।