রাত দখলে মেয়েরা, প্রস্তুতি শুরু কলকাতা-জেলায়

0
221
RAAT DAKHALE MEYE RA
RAAT DAKHALE MEYE RA

যে রাতে ভারত স্বাধীন হয়েছিল, সেরাতেই নারী স্বাধীনতার ডাক দিয়ে পথে নামছেন মহিলারা। রাত ১১টা ৫৫ মিনিটে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচিতে সামিল হবেন সমাজের সব স্তরের মানুষজন।

যে পোস্টার আঁকা হয়েছে তাতে নীলচে কালো অন্ধকারে দৃঢ় হয়ে উঠেছে রক্তেরাঙা মুষ্টিবদ্ধ হাত। তাতে জ্বলজ্বল করছে একটা কান্তে। আরজি করকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। দোষীদের কঠিন, কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র। আর তাই আজ প্রাক স্বাধীনতার রাতে কলকাতা সহ জেলায় পথে নামছেন মেয়েরা। ইতিমধ্যেই তাঁর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আরজি কর হাসপাতালের সামনে আলপনাও আঁকাও হয়েছে। ১০ অগাস্ট রাতে ফেসবুক পোস্ট করে মেয়েদের রাত দখলের আওয়াজ তুলেছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম সিংহ। তাঁর এই আওয়াজ এখন সারা রাজ্যে আছড়ে পড়েছে। এদিকে আন্দোলনের পাশে দাঁড়াতে অতিরিক্ত মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ১০ এবং ১০টা ২০তে দই জোড়া অতিরিক্ত রেক দমদম থেকে গড়িয়া চালানো হবে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।