রাত সাড়ে ৭টা পর্যন্ত ডাক্তারদের অপেক্ষায় মুখ্যমন্ত্রী

0
741
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে চেয়ে রাজ্য সচিবালয় নবান্নে সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষায় রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন দৃশ্য শেষ করবে দেখা গিয়েছে তা মনে করা কঠিন।
নবান্নে মুখ্যমন্ত্রী তথা সরকারের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদল দেখা করতে পারেন। এমনই মেল আন্দোলকারীদের কাছে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। শুধু তাই নয় প্রতিনিধি দলে যে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবেন তারও উল্লেখ ছিল। সন্ধে ৬টা ১০-এ মেল পাঠানো হয় বলে দাবি করে রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত সাড়ে ৭টা পর্যন্ত নিজের চেম্বারে বসেও ছিলেন। কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের তরফে সাড়ে ৭টা পর্যন্ত মেলের জবাব বা আন্দোলনকারীদের কোনও প্রতিনিধিদল না আসায় নবান্ন ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন আন্দোলনকারীদের জন্য আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। কিন্তু মঙ্গলবার যেভাবে আলোচনার পরিবেশ ভেস্তে গিয়েছে তাতে আগামী দিনে আবারও দুপক্ষকে এক টেবিলে আলোচনায় বসা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ বুধবার রাজ্যে বণিক এবং শিল্পমহলকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরদিন বৃহস্পতিবার আবারও রাজ্যের সব বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ে নবান্নে বৈঠক রয়েছে। এছাড়া উৎসবের মরসুম এগিয়ে আসায় রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনায় ব্যস্ত হয়ে পড়বেন মুখ্যমন্ত্রী।