
রাত ১১ টা তেও পাওয়া যাবে মেট্রো। শুক্রবার রাত থেকেই এই বিশেষ পরিষেবা শুরু করে দিচ্ছেন মেট্রো কর্তপক্ষ।
তবে এই মুহূর্তে এই পরিষেবা দেওয়া হবে পরীক্ষামূলকভাবে। এতদিন দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ত রাত ৯ টা ৪০ মিনিটে। এবার রাত ১১ টা পর্যন্ত মেট্রো চলবে সোম থেকে শুক্রবারপর্যন্ত । রাত ১১ টায় একটি মেট্রো কবি সুভাষ থেকে ছেড়ে দমদমের দিকে যাবে এবং আরেকটি মেট্রো দমদম থেকে কবি সুভাষের দিকে এগোবে। তবে সেই মেট্রো চলবে দমদম এবং কবি সুভাষ থেকে। দুটি মেট্রোই সব স্টেশনে দাঁড়াবে। আপাতত এই পরিষেবা মিলবে না নোয়াপাড়া, বরাহনগর এবং দক্ষিণেশ্বরে। এই তিন স্টেশনে রাত সাড়ে ৯টাতেই শেষ মেট্রো মিলবে। রাতে যানবাহন কম থাকায় যাত্রীদের সমস্যার কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তপক্ষ।








