রানিগঞ্জে সেনকো গোল্ডে ডাকাতিতে গিরিডিতে গ্রেফতার

0
511
RANIGANJ SENCO GOLD  DAKAT ARREST
RANIGANJ SENCO GOLD DAKAT ARREST
রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় গিরিডি থেকে একজনকে ধরল পুলিশ। উদ্ধার হয়েছে আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি।
ওই গাড়িতে মিলেছে রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমের বেশ কিছু গয়না ও কার্তুজ। অভিযুক্ত সুরজকুমার সিং বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। ঝাড়খণ্ড এবং বিহার পুলিশের খাতায় নাম রয়েছে সুরজের। ঝাড়খণ্ড হয়ে বিহারে পালানোর চেষ্টায় ছিল ডাকাত দল। তার আগেই সুরজ ধরা পড়ে যায়। ডাকাতির ঘটনায় এক অভিযুক্তকে ধরা গেলেও বাকিদের এখনও কোনও খোঁজ নেই। রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতি করে পালানোর সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে। শ্রীপুর পুলিশ ফাঁড়ির অফিসার মেঘনাদ মণ্ডলের গুলিতে আহত হয়েছিলেন সুরজ। তারপরেও বাইকে করে পালায় ৪ ডাকাত। এরপর আসানসোলে বাইক ফেলে নয়ন দত্ত নামে এক ব্যক্তির গাড়ি ছিনতাই করে তাঁরা। ডাকাতদের গুলিতে জখম হন নয়ন। তদন্তে নেমে রাতেই ঝাড়খণ্ডের গিরিডি থেকে সুরজকে গ্রেফতার করে পুলিশ। সুরজকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তাঁর সঙ্গীরা সরাইয়া জঙ্গলের দিকে পালিয়েছে। সোমবার আসানসোল আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে সুরজের।