
রানিগঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াই ডাকাতদের। গুলি ছুড়তে ছুড়তে বাইকে করে পালালো দুষ্কৃতীরা। বছর ঘুরতে না ঘুরতে ফের টার্গেট সেনকো গোল্ড।
রানাঘাটের কায়দায় রবিবার বেলার দিকে আচমকায় দোকানে ঢুকে পড়েন ৭-৮ জনের ডাকাতদল। নিরাপত্তারক্ষীদের থেকে বন্দুক ছিনিয়ে নেয়। এরপরেই পিস্তল বার করে লুঠপাঠ শুরু করে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। এরপর গুলি ছুড়তে ছুড়তে বাইকে পালিয়ে যায় ডাকাতদল। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। রাস্তায় ছড়িয়ে রয়েছে গুলির খোল। গত বছরই পুরুলিয়া এবং রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে একইভাবে ডাকাতির ঘটনা ঘটেছিল। বছর ঘুরতে না ঘুরতে একই ঘটনা রানিগঞ্জে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছিল বিহারের একটি গ্যাং ডাকাতির ঘটনায় জড়িত। তখন বিহারের বাসিন্দা বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ। তবে কত টাকার সোনার সামগ্রী লুঠ হয়েছে তা স্পষ্ট নয়।








