রানিতলায় গুলিতে জখম ৩ শিশু সহ ৪

0
302
msd ranitolar 3 sishu soho jokhom 4
msd ranitolar 3 sishu soho jokhom 4
ছাদের জল পড়া নিয়ে গন্ডগোলের জেরে মুর্শিদাবাদের রানিতলায় গুলিবিদ্ধ হয়েছে ৩ শিশু। হুগলির পাণ্ডুয়ায় বোমায় শিশুমৃত্যুর পর আবার আক্রান্ত শৈশব। গুলিতে জখম হয়েছে এক যুবকও।
জানা গিয়েছে বুধবার সকালে ছাদের জল গড়ানো নিয়ে ঝামেলা বাধে প্রতিবেশী মনিরউদ্দিন শেখ এবং সৈয়দ আলির মধ্যে। অভিযোগ এরপরেই হোসনাবাদ গ্রামের তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য-র নেতৃত্বে শুরু হয় গুলিবৃষ্টি। জখম হয় বছর ৬-র ইব্রাহিম শেখ, ১০ বছরের সজিব এবং জসিমউদ্দিন শেখের। গুলিতে জখম হয়েছে ২৬ বছরের রাজীব শেখও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানিতলা থানার পুলিশ। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রাক্তন সাংসদ রাজ্যসভার সদস্য বদরুদ্দোজা খান এবং প্রাক্তন বিধায়ক রাজ্যসভার সদস্য মহাসিন আলি সহ সিপিএম নেতৃত্ব।