রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ সম্বোধন মোদীর, পাল্টা মমতা

0
137

বঙ্কিম দা বিতর্কের পর এবার রামকৃষ্ণ দেবকে স্বামী বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১ তম জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা স্বামী সম্বোধন করায় পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন সম্বোধনে তিনি স্তম্ভিত।’প্রধানমন্ত্রী বাংলার মহান ব্যক্তিত্বদের ক্ষেত্রে ফের সাংস্কৃতিক অসংবেদনশীলতা দেখালেন। বাঙালি মণীষীদের নামের সঙ্গে নতুন নতুন উপসর্গ এবং প্রত্যয় প্রয়োগ না করার জন্য নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছেন তিনি।