গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk রামকৃষ্ণ সারদা মিশনে নতুন অধ্যক্ষা প্রব্রাজিকা প্রেমপ্রাণা  

    রামকৃষ্ণ সারদা মিশনে নতুন অধ্যক্ষা প্রব্রাজিকা প্রেমপ্রাণা  

    0
    250
    Ramkrishna Sarada Mission a natun adhyakkha Pravrajika Premaprana
    Ramkrishna Sarada Mission a natun adhyakkha Pravrajika Premaprana
    শ্রীসারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের নতুন অধ্যক্ষা হয়েছেন প্রব্রাজিকা প্রেমপ্রাণা।
    এপ্রিলে প্রয়াত হয়েছেন সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের পঞ্চম অধ্যক্ষা তথা মঠের প্রবীণতম সন্ন্যাসিনী প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি। সেই দায়িত্ব সামলাবেন সন্ন্যাসিনী প্রব্রাজিকা প্রেমপ্রাণা। সারদা মিশনের নতুন অধ্যক্ষার জন্ম ১৯৪০-এ। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল রূপালি। রামকৃষ্ণ সারদা মিশনের নতুন অধ্যক্ষা প্রেমপ্রাণা ১৯৬৪ তে রামকৃষ্ণ সারদা মিশনের মাতভবনে যোগ দেন। এরপর ১৯৬৮ তে প্রব্রাজিকা ভারতীপ্রাণার মাতাজির কাছে ব্রহ্মচর্য গ্রহণ করেন। ১৯৭৩-এ প্রব্রাজিকা মোক্ষপ্রাণার কাছে সন্ন্যাস দীক্ষা নেন প্রব্রাজিকা প্রেমপ্রাণা।