রামদেবের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা বন্ধ

0
152
Contempt case against Ramdev closed
Contempt case against Ramdev closed
আদালত অবমাননা মামলায় স্বস্তি পেয়েছেন যোগগুরু রামদেব। যোগগুরু এবং তাঁর সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে এই মামলা বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
চলতি বছরের এপ্রিলে পতঞ্জলির বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণকে তলব করেছিল শীর্ষ আদালত। আদালত অবমাননা সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে রামদেবের সংস্থা পতঞ্জলিকে নোটিস দিয়ে কৈফিয়ত তলব করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নোটিসের কোনও জবাব না মেলায় ক্ষুব্ধ হয় আদালত।বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বেঞ্চ রামদেব এবং আচার্য বালকৃষ্ণকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। এরপরেই সেই নির্দেশ মেনে সুপ্রিম কোর্টে সশরীরে হাজিরা দেন যোগগুরু রামদেব। ২০২৩ সালের নভেম্বরে পতঞ্জলিকে বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে নিজেদের ওষুধ সম্পর্কে বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রচার করার বিষয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত।