রামনবমীতেও ভোট প্রচারে শাসক-বিরোধী সবপক্ষ 

0
300
All the anti ruling parties campaigned for votes in Ramnavami too
All the anti ruling parties campaigned for votes in Ramnavami too
রাম নবমীর দিনও ভোটপ্রচারে ব্যস্ত শাসক-বিরোধী সবপক্ষ। হুগলির গোঘাট দু’নম্বর ব্লকের হাজীপুরের বিভিন্ন এলাকায় গরুর গাড়ি চড়ে অভিনব প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগে।
মিতালী বাগ বলেছেন তাঁর কৃষিভিত্তিক এলাকা আর যেভাবে বিজেপি সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েই গরুর গাড়ি চেপে প্রচার চালিয়েছেন তিনি। এদিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে প্রচার সেরেছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী ইশা খান চৌধুরী। বুধবার সকাল থেকেই সামসেরগঞ্জের ডাকবাংলা থেকে শুরু করে ব্লকের বিভিন্ন প্রান্তে রোড শো করেছেন তিনি। এদিনের কংগ্রেস প্রার্থীর রোড শো তে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। অন্যদিকে প্রচন্ড তাপপ্রবাহকে উপেক্ষা করে কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ দের নিয়ে ভদ্রেশ্বরে প্রচার করেছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায়। ভদ্রেশ্বরের ২১ নং ওয়ার্ড এর বিভিন্ন অলি গলি ঘুরে মানুষের আশীর্বাদ চান তৃণমূল প্রার্থী। এদিকে খাতড়া এলাকায় বাসন্তী পুজোয় নিজের হাতে খিচুড়ি বিলি করে ভোট প্রচার সেরেছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এদিন প্রথমে তিনি খাতড়া করালী মোড় এলাকায় বজরংবলী মন্দিরে রামের পুজোয় অংশগ্রহণ করেন, দেন পুষ্পাঞ্জলি। পরে খাতড়ার ভারত সেবা সংঘের বাসন্তী পুজোয় অংশগ্রহণ করে পুজো দেওয়ার পাশাপাশি অন্নকুট উৎসবেও শামিল হন।