রামনবমী : বিক্ষিপ্ত ঘটনা রাজ্যজুড়ে 

0
386
msd raam nabami hamla
msd raam nabami hamla
মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলের ওপর বোমা ও ইট মারার ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রায় দশজন। এদের মধ্যে একজন বহরমপুর হাসপাতালে, বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
বুধবার রামনবমী উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি এবং তাঁদের শাখা সংগঠনগুলো যখন রামনবমীর মিছিল করেছে। তখন পাল্টা তৃণমূল কংগ্রেসও মিছিল করেছে। হাওড়া, বর্ধমান, বীরভূম সহ বেশকিছু জায়গায় অস্ত্রহাতে মিছিলও নজরে এসেছে। দেবের মত সুপারস্টার প্রার্থীর মুখে শোনা গিয়েছে জয় শ্রীরাম ধ্বনি। স্বভাবতই কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ভক্তিতে নয়, ভয়ে তৃণমূলের নেতা-কর্মীরা, জয় শ্রীরাম ধ্বনি তুলেছেন আর রামনবমী সন্ধ্যায় খবর এসেছে মুর্শিদাবাদের মিছিলের ওপর বোমা-ইট হামলার। বিজেপির তরফে হামলার জন্য সরাসরি দোষারোপ করা হয়েছে তৃণমূলকে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদের শক্তিপুরে।