রামপুরহাট মেডিক্যালের সুপারকে থ্রেট, অভিযুক্ত তৃণমূল 

0
282
ছবি সৌজন্যে : নিজস্ব
রামপুরহাট মেডিক্যাল কলেজের অ্যাডিশনাল সুপারকে থ্রেট দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার সহযোগে হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে।
ঘটনার পর আতঙ্কে রয়েছেন অ্যাডিশনাল সুপার। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসীম আলি ভিক্টরকে সঙ্গে নিয়ে এসে থ্রেট দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের বেসরকারী সংস্থার কর্মী ভিকি শেখ-র বিরুদ্ধে। অ্যাডিশনাল সুপার জানিয়েছেন, তিনি বিষয়টি জানিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর সহ বিভিন্ন দফতরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।
এই অভিযোগের পর যদি কোনও ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামীদিনে বড় ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।