রামমন্দিরে দীপাবলি যোগীর, অযোধ্যায় দীপোৎসব

0
629
প্রথমবার অযোধ্যার রামমন্দিরে পুজো দিয়ে দীপাবলি উদযাপন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার সকালেই রামমন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্র।
সেখানে পুজো দেওয়ার পর চলে যান অয্যোধ্যার শ্রী হনুমান মন্দিরে। সেখানেও পুজো দিয়েছেন তিনি। এরপর কচিকাঁচাদের মধ্যে চকোলেট বিলি করেন তিনি। 
রামমন্দির উদ্বোধনের পরে অযোধ্যায় প্রথম মহা সাড়ম্বরে দীপোৎসব পালন করা হয়েছে। উত্তরপ্রদেশ পর্যটন দফতরের দাবি, এবার একসঙ্গে ২৫ লাখ ১২ হাজার ৫৮৫টি প্রদীপ জ্বালিয়ে রেকর্ড করেছে উত্তরপ্রদেশ। তাছাড়া, সরযূর তীরে প্রদীপ প্রজ্জ্বলনকারী জনতার সংখ্যাও অতীতের সমস্ত নজির ভেঙে দিয়েছে।কয়েক লাখ প্রদীপের শোভায় সরযূর তীর যেমন সেজেছে, তেমনই সেজেছে গোটা অযোধ্যায় নগরী।আকাশজুড়ে আতশবাজির মেলা। চোখ ধাঁধানো আলোর রোশনাইতে গোটা অযোধ্যা সেজে উঠেছে। ১৪ বছরের বনবাস শেষ করে প্রভু রামের অযোধ্যায় প্রত্যাবর্তন উদযাপন করতে ৫ দিনের দীপোৎসব পালন করা হয় অযোধ্যাজুড়ে।  
ছবি  সৌজন্যে : এক্স