
ভগবান রামের ইচ্ছাতেই একবছর বাদে পশ্চিমবঙ্গে সরকার উল্টে যাবে। খড়্গপুরে চা চক্রে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তাঁর মন্তব্য, ভারতবর্ষে রামের ইচ্ছাতেই সবকিছু হবে, আর রামের ইচ্ছাতেই এক বছর বাদে সরকার উল্টে যাবে। চাকরি হারাদের পাশে দাঁড়ানো শুভেন্দুর বক্তব্য থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দোষারোপ ফিরহাদ হাকিমের সমস্ত কিছু নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর জি কর-কাণ্ড থেকে শুরু করে এসএসসি দুর্নীতি সমস্ত কিছু নিয়েই মাঠে নামবে বিজেপি।
কারণ একটাই লক্ষ্য ২০২৬-র বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করা।








