রায়বরেলিতে পুজো রাহুলের, প্রবীণদের পাশে স্মৃতি

0
203
Pooja Rahul in Rae Bareli memories next to elders
Pooja Rahul in Rae Bareli memories next to elders
ভোটগ্রহণ চলাকালীন উত্তরপ্রদেশের রায়বরেলির হনুমান মন্দিরে পুজো দিয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। অন্যদিকে, আমেঠির গৌরিগঞ্জে নিজের গ্রামে সাধারণ নাগরিকের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।
পাশাপাশি ভোটের লাইনে বয়স্কদের আগে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি। সোমবার নিজের কেন্দ্রে ভোট দিয়ে স্মৃতি ইরানি বলেছেন, তাঁর সৌভাগ্য যে নিজের গ্রাম গৌরীগঞ্জের ভোটকেন্দ্রে বিকশিত ভারতের সংকল্প নিয়ে ভোট দিয়েছেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে ভোটদান দেশবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।এদিকে, রায়বরেলির ভোটার না হলেও এদিন নিজের কেন্দ্রেই রয়েছেন রাহুল গান্ধী। তাঁকে পুজো দিতে দেখা গিয়েছে হনুমান মন্দিরে।তার আগে দেশবাসীর উদ্দেশে রাহুল গান্ধী বলেছেন, আগের ৪টি দফায় স্পষ্ট হয়ে গিয়েছে দেশবাসী সংবিধান ও দেশের গণতন্ত্র রক্ষার্থে বিজেপিকে হারাতে রুখে দাঁড়িয়েছে। ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ফুঁসতে থাকা দেশ এবার উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছে। যুব সমাজ চাকরির জন্য, কৃষক এমএসপি ও কৃষি ঋণ মুকুব, মহিলারা স্বনির্ভরতা ও নিরাপত্তার, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির দাবিতে ভোট দিচ্ছেন। দেশের জনতা ইন্ডিয়া জোটের পাশে দাঁড়িয়েছে। পরিবর্তনের ঝড় বইছে দেশে। একইসঙ্গে তিনি বলেছেন, তিনি আমেঠি এবং রায়বেরেলি-সহ সমগ্র দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন, বেরিয়ে আসুন এবং পরিবারের সমৃদ্ধির স্বার্থে, নিজের অধিকারের স্বার্থে, ভারতের অগ্রগতির জন্য ভোট দিন।