গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk রায়বরেলিতে রাহুলকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান

    রায়বরেলিতে রাহুলকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান

    0
    186
    Jai Sriram slogans surround Rahul in Rae Bareli
    Jai Sriram slogans surround Rahul in Rae Bareli
    কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগানে উত্তেজনা তৈরি হয়েছে রায়বরেলিতে। পঞ্চম দফা লোকসভা নির্বাচনে রায়বরেলিতে ভাগ্য পরীক্ষা চলছে সনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধীর। পরিস্থিতি পর্যবেক্ষণে সকালেই দিল্লি থেকে রায়বরেলি পৌঁছে যান রাহুল গান্ধী। 
    প্রথমে বাছরাওয়ান বিধানসভা এলাকায় গিয়ে সেখানকার একাধিক ভোট কেন্দ্রে ঘোরেন ওয়ানড়ের বিদায়ী সাংসদ। সেখান থেকে তিনি যান হরচাঁদপুর বিধানসভা এলাকায়। অভিযোগ, সেখানেই পোলিং বুথের কাছে কংগ্রেসের পোলিং এজেন্টের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। সেখানেই তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। এই ঘটনায় ক্ষুব্ধ হতে দেখা যায় স্থানীয় কংগ্রেস কর্মীদের। যদিও এই ঘটনাকে খুব একটা আমল দেননি রাহুল গান্ধী। অল্প কিছু সময় সেখানে কাটিয়ে তিনি রওনা দেন পরবর্তী গন্তব্যের উদ্দেশে।উল্লেখ্য, সোমবার পঞ্চম দফা লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ১৪ আসনে চলছে ভোট গ্রহণ। তারমধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র রায়বরেলি ও আমেঠি। ২০১৯ সালে আমেঠির হারানো আসন পুনরুদ্ধার ও রায়বরেলি গড় নিজেদের দখলে রাখতে মরিয়া কংগ্রেস।