
সালমান খানের নতুন সিনেমা সিকান্দার নিয়ে পারদ বেড়েই চলেছে।ইতিমধ্যেই ছবির একঝলক ও গান সাড়া ফেলেছে।চর্চা শুরু হয়েছে সালমান খান ও রাশমিকা মন্দানার রসায়ন নিয়েও।সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির আরও একটি গান,বাম বাম ভোলে।
এই গানের দৃশ্যে একেবারে নতুন রূপে দেখা গেছে রাশমিকাকে।সাদা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা ওড়নায় রাশমিকা। কপালে ছোট্ট টিপ। খোলা চুল। এভাবেই দোলের রঙ খেলার দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে।অন্যদিকে সালমানের পরনে লাল রঙের শার্ট ও ডেনিম প্যান্ট।এই দৃশ্য দেখে নাকি অনেকেরই মনে পড়ে গেছে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের কথা। কারণ শাহরুখের মহাব্বাতেন সিনেমায় শাহরুখের মৃত প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। এ সিনেমায় নাকি রাশমিকার চরিত্র তেমন গুরুত্বপূর্ণ নয়।সালমানের চরিত্রকে কেন্দ্র করেই পুরো ছবি তৈরি। বাম বাম ভোলে গানের দৃশ্য দেখে সালমানের ফ্যান ফলোয়ারদের ধারণা,এই সিনেমায় সালমানের মৃত প্রেমিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।অথবা সিনেমার মাঝপথেই মৃত্যু হবে তার চরিত্রের। তাই সাদা পোশাকে হঠাৎ আবির্ভাব হয় রাশমিকার। সালমানের চোখ জলেতে ভরে ওঠে। উল্লেখ্য,মহাব্বাতেন সিনেমায় শাহরুখের মৃত প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।সেখানেও দোলের গানের দৃশ্যে হঠাৎ আবির্ভাব হয়েছিল তার। শাহরুখের কল্পনাতেই অভিনেত্রীকে দেখা যেত। সেই মিলই খুঁজে পেয়েছেন ফ্যান ফলোয়াররা।এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সাদা পোশাকে নায়িকা আসছেন এবং নায়ককে ছুঁয়ে যাচ্ছেন।
অবশ্যই মৃত প্রেমিকার চরিত্রেই অভিনয় করেছেন রাশমিকা। ঠিক ঐশ্বরিয়া যেমন মহাব্বাতেন ছবিতে ছিলেন।









