
রাশিয়ায় একাধিক জায়গায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। মৃতদের তালিকায় রয়েছেন এক ধর্মগুরু, পুলিশ ও সাধারণ নাগরিক।
জানা গিয়েছে, রাশিয়ার দক্ষিণাংশের দাগেস্তান প্রদেশেরএকাধিক জায়গায় বন্দুকবাজের হামলা ঘটে। হামলার কবলে পড়ে সিনাগগ, চার্চ ও পুলিশ পোস্ট। তাতে মৃত্যু হয়েছে ১৭ জনের।যার জেরে আহত হয়েছেন ২৫ জন। পুলিশের পালটা হামলায় মৃত্যু হয়েছে ৬ বন্দুকবাজেরও।তাদের মধ্যে বাবা ও দুই ছেলে রয়েছে। তবে বন্দুকবাজদের পরিচয় এখনও জানা যায়নি।বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ভিডিও বার্তা দিয়ে হামলার খবর নিশ্চিত করেছেন দাগেস্তানের গভর্নর। আগামী তিনদিন দাগেস্তান প্রদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন তিনি।ঘটনা ঘিরে স্বভাবতই আতঙ্কের পরিবেশ উত্তর ককেশাসের ক্যাস্পিয়ান সাগর লাগোয়া দাগেস্তানে।
