রাশিয়ায় মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের 

0
168
US long range missile attack on Russia by Ukraine
US long range missile attack on Russia by Ukraine

প্রথমবার রাশিয়ায় মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।সম্প্রতি ওয়াশিংটন এই ধরনের হামলার অনুমতি দিয়েছে কিয়েভকে।

এরপরেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে,   ইউক্রেন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করেছে।

পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে নামানো হয়েছে এবং একটি ধ্বংস হয়ে গিয়েছে। স্থানীয় সময় বেলা ৩ টে ২৫ নাগাদ এই হামলা চালানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ইউক্রেন কোন মন্তব্য করেনি।এর আগে ইউক্রেনের সেনা বাহিনী রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে সেই হামলায় এটিএসিএমএস ব্যবহার করা হয়েছে কিনা, সেটা তারা নিশ্চিত করেনি।ইউক্রেন সেনা জানিয়েছে, সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মতো দূরে কারাচেভ শহরের কাছে একটি ডিপোতে ওই হামলা হয়েছে। হামলার পর ১২টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সূত্রের খবর, এই হামলায় আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।