
গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১৫০তম আবির্ভাব তিথির সমাপণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
গৌড়ীয় মিশনের এই অনুষ্ঠানে জগদীপ ধনকড় বলেছেন বিশ্বে সনাতনই শেষ কথা। কোভিডের সময় একজন অন্যজনের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করেননি। তিনি আরও বলেছেন ধর্মকে হিংসা, সংকীর্ণতা দিয়ে দেখা উচিত নয়। ভারতকে বিশ্বের সেরা দেশ তৈরি করতে হবে।
স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষ দেশের ওপরেই কুঠারাঘাত করছেন। তাঁর কথায় রাষ্ট্রধর্মের ওপর আর কোনও ধর্ম হয় না।








