রাষ্ট্রপতিকে অবমাননা, রাজ্যসভায় সনিয়ার বিরুদ্ধে প্রস্তাব বিজেপির

0
782
ছবি সৌজন্যে : এক্স
রাষ্ট্রপতি ভবনের তরফে আগেই নিন্দা করা হয়েছিল। এবার দ্রৌপদী মুর্মু সম্পর্কে আপত্তিকর মন্তব্যে’র অভিযোগে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে বিজেপি।
রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়ের কাছেএ সংক্রান্ত নোটিস জমা দিয়েছে বিজেপি।বিজেপি সাংসদেরা লিখেছেন— রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যসভা সাংসদ সনিয়া গান্ধী যে অসংসদীয় এবং অবমাননাকর মন্তব্য করেছেন, তা গুরুতর। বিষয়টি বিবেচনা করে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রসঙ্গত, শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় প্রথামাফিক সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অধিবেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সনিয়া গান্ধী বলেছিলেন, ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও বলতে পারছিলেন না।
সে সময় রাষ্ট্রপতির উদ্দেশে সনিয়া পুওর শব্দটি ব্যবহার করেন বলে বিজেপির অভিযোগ।