রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে হুগলির আরামবাগে এসআইআর প্রক্রিয়ায় নাম কাটা যাওয়ায় ডিটেনশন ক্যাম্প-এর আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। আর সেই ভয় থেকেই সোমবার দুপুরে আরামবাগ মহকুমা শাসকের দফতরে গিয়ে দেশের রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু’র আবেদন জানিয়েছেন ছ’জন বাসিন্দা। তাঁদের এই নজিরবিহীন পদক্ষেপ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সোমবার দুপুরে এক অদ্ভুত দৃশ্য দেখা যায় মহকুমা শাসকের দফতরের সামনে। গায়ে যাবতীয় পরিচয়পত্রের প্রতিলিপি সেঁটে সেখানে হাজির হন ছ’জন। তাঁরা সকলেই আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গ্রাম থেকে শহর
News & Much More





