
রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় এসআইআর হওয়া উচিত ছিল। দাবি তুলেছেন সুকান্ত মজুমদার। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর বাংলায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ২ বছর সময় লাগে এসআইআর করতে। তিনিও চান ২ বছরে হোক। সেক্ষেত্রে যতদিন মেয়াদ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছেন, তারপর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর, ভোট যা করানোর করা হত। বিজেপিও সেই দাবি করেছে। সুকান্ত মজুমদার আরও বলেছেন তৃণমূল ২ বছর চেয়েছিল, এক সপ্তাহ বেড়েছে।
এটাকে কতটা মানবে, সেটা তৃণমূলের ভাবনা। কিন্তু আগামী দিনে সময়সীমা আর বাড়ানো হবে কিনা সেটা কমিশন ঠিক করবে।






