
রাসেল স্ট্রিটের বহুতল থেকে পড়ে এক তরুণীর মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী বছর ২৫-র শিবালিকা সিং, তাঁর বাড়ি চেতলায়।
জানা গিয়েছে, ৫/২ রাসেল স্ট্রিটে ওই বহুতলে অনেকগুলি সংস্থার অফিস রয়েছে। সেখানে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট স্কুল রয়েছে। ওই ইভেন্ট ম্যানেজমেন্ট স্কুলেই প্রশিক্ষণ নিচ্ছিলেন শিবালিকা। বৃহস্পতিবার সন্ধে নাগাদ সাড়ে ৭টা নাগাদ ভারি কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন, বিল্ডিংয়ের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শিবালিকা। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে যায় শেক্সপিয়ার সরনি থানার পুলিশ। তদন্ত শুরু করে। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে তাঁরা। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মোবাইল উদ্ধার করেছে। বহুতলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তরুণী আত্মহত্যা করেছেন।
