গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Video News রাস্তায় আবর্জনা ফেললেই জরিমানা : অগ্নিমিত্রা

    রাস্তায় আবর্জনা ফেললেই জরিমানা : অগ্নিমিত্রা

    0
    6

    সেপ্টেম্বর থেকেই রাস্তায় যত্রতত্র যে কোনও আবর্জনা ফেললে জরিমানা দিতে হবে। এমনই স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আইন না মানলে কড়া পদক্ষেপ করবে রাজ্য। সেই সঙ্গে রাস্তায় পানের পিক-থুতু, প্যাকেট, আবর্জনা ফেললেও জরিমানা করা হবে। পুলিশের কাছে এছাড়া প্রত্যেক বাসে থাকবে ওয়েস্ট ব্যাগ। যাতে ফেলতে হবে নোংরা। আগামী তিন মাস পর্যন্ত মানুষ-কে সচেতন করা হবে এই সম্পর্কে। এছাড়া, চালু করা হবে স্বচ্ছ অ্যাপ।