রাস্তার ধারে জন্মদিন সেলিব্রেশন, গাড়ির ধাক্কায মৃত ২

0
482
BIRTHDAY CELEBRATION DEAD
BIRTHDAY CELEBRATION DEAD
রাস্তায় জন্মদিন পালন করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ২ বন্ধুর। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২ জনকে।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতার আমশোলে ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে আমশোল গ্রামেই ৫ বন্ধুর বাড়ি। তাঁদের একজন দেবাশিস মুর্শিদের রবিবার জন্মদিন ছিল। কর্মসূত্রে দেবাশিস বাইরে থাকে। রবিবার সকালেই তাঁর ফিরে যাওয়ার কথা। তাই রাতে দেবাশিসের বাড়ির সামনে রাজ্যসড়কের ধারে কেক, মোমবাতি সাজিয়ে অপেক্ষায় ছিলেন চারবন্ধু। গ্রামেরই একজনকে দিয়ে দেবাশিসকে ডাকতে পাঠিয়েছিন তারা। তখনই ঘটে অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে তাঁদের ধাক্কা মারে একটি গাড়ি। ছিটকে গিয়ে রাস্তায় পড়ে কেক, মোমবাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভ দাস এবং বিক্রম মণ্ডলের। গুরুতর জখম সৌরভ দাস এবং মিন্টু সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।