রাস্তা ঝাঁট দিতে হবে? প্রশাসনিক বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী 

0
144
Need to sweep the road  The chief minister is angry at the administrative meeting
Need to sweep the road The chief minister is angry at the administrative meeting
রাস্তায় জমা জল থেকে নোংরা পরিষ্কারে অবহেলা, গাজোয়ারি করে সরকারি জমি দখল থেকে পথবাতির দেখভালের অবহেলা-পুরসভা এবং পঞ্চায়েতের নাগরিক পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা থেকে ছাড়া পেলেন না কেউই। এমনকি, কয়েক জনের নাম করে কাজের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা, হাওড়ার রাস্তার অবস্থা দেখে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রথীন চক্রবর্তী হাওড়ার মেয়র থাকাকালীন সময়ই জায়গাটা শেষ করে দিয়েছে। রাস্তায় ইতিউতি জঞ্জাল ছড়িয়ে-ছিটিয়ে থাকছে। কোনও পরিষেবা মূলক কাজ হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কথায়, রাস্তা দেখে না, আলো দেখে না। শুধু ট্যাক্স বাড়ানো আর লোক বসাচ্ছে। এ ছাড়া প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।