গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk রাহুলের বয়সের চেয়েও কম আসন পাবে কংগ্রেস : মোদী 

    রাহুলের বয়সের চেয়েও কম আসন পাবে কংগ্রেস : মোদী 

    0
    176
    19 ser safollokeo chapiye jabe protyayi Modi
    19 ser safollokeo chapiye jabe protyayi Modi
    কংগ্রেস তার শাহজাদার বয়সের চেয়েও কম আসন পাবে। হুগলির জনসভা থেকে এভাবেই কংগ্রেসকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি আরও বলেছেন চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস তার শাহজাদার বয়সের থেকেও কম আসন পাবে। রাহুল গান্ধীর বয়স ৫৩ বছর। উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৫২টি আসন জিতেছিল। তার পাঁচ বছর আগে আরও কম আসন পেয়েছিল দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস জিতেছিল ৪৪টি আসন। রাহুলকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, চব্বিশের নির্বাচনেও কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে না। দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন। চোর-লুঠেরাদের হাত থেকে দেশকে বাঁচানোর নির্বাচন।