
রাহুল-সোরোস এক হ্যায়। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাল্টা স্লোগান তুলে কংগ্রেসের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছে বিজেপি। বৃহস্পতিবার সংসদে মোদী-আদানি এক হ্যায় লেখা কালো জ্যাকেট পরে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অভিনব প্রতিবাদ করেছে।
এরপরেই পাল্টা জবাবে বিজেপি নেতা সম্বিত পাত্র কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা একটি ছবি শেয়ার করেছেন। আর সেটা দেখিয়ে তাঁর দাবি, রাহুল সোরোস এক হ্যায়। সোরোস, মার্কিন এজেন্সি, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রজেক্ট এবং রাহুল গান্ধী একটা বিপজ্জনক চক্র তৈরি করেছে। তারা ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।ওসিসিআরপি থেকে রিপোর্ট পাওয়ার পরে রাহুল গান্ধী নানা ধরনের সাংবাদিক সম্মেলন করেন। কোভিড ভ্য়াকসিন ও পেগাসাস নিয়েও তিনি এই সাংবাদিক বৈঠক করেছিলেন। আর সেখানে তিনি যা বলতেন তার সব তথ্য় ওই এজেন্সি থেকে পাওয়া।অন্যদিকে রাজ্যসভায় বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেছেন, যখন থেকে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, তখন থেকে বহিরাগতরা ভারতের অগ্রগতিকে বাধা দেওয়ার প্রচেষ্টা করছে।
যারা মনে করেন তারা ভারতকে নিচে নামাতে পারবেন, তাদের বলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোনও বিদেশি হস্তক্ষেপ ভারতকে প্রভাবিত করতে পারবে না।






