গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Video News রিভিউ পিটিশনের সঙ্গে পরীক্ষার বিজ্ঞপ্তি, দুই বিকল্প মুখ্যমন্ত্রীর

    রিভিউ পিটিশনের সঙ্গে পরীক্ষার বিজ্ঞপ্তি, দুই বিকল্প মুখ্যমন্ত্রীর

    0
    153

    রিভিউ পিটিশনের প্রক্রিয়া জারি রেখে সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ মে-র মধ্যে পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ হবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে কার্যত নতুন করে পরীক্ষার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন আইন মেনে এই কাজটা করতেই হচ্ছে। আইন পরামর্শ নিয়ে ৩০ মে বিজ্ঞপ্তি দিতে হবে। বিকল্প পথ খুলে রেখে বিজ্ঞপ্তি জারি করা হবে। হাতে সময় রেখে ১৪ জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন। রিভিউ পিটিশনের সময় রেখে ১৫ নভেম্বর প্যানেলপ্রকাশ করা হবে। রিভিউ পিটিশনে কিছু না হলে নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং হবে। ২৪ হাজার ২০৩ টি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। সুপ্রিম কোর্ট যেহেতু কাজ চালাতে বলেছেন তাই যোগ্যদের স্কুলে যাওয়ার কোনও বাধা নেই। যাঁরা এতদিন কাজ করছেন, তাদের এক্সপিরিয়েন্স অ্যাডবান্টেজ দেওয়া হবে।