রিলস বানাতে গিয়ে নদীতে, অণ্ডালে মৃত ২ তরুণী

0
709
REELS BANATE GIYE NODITE MRITO 2 TARUNI
REELS BANATE GIYE NODITE MRITO 2 TARUNI

নদীর ধারে দাঁড়িয়ে মোবাইলে রিল বানাচ্ছিলেন তিন তরুণী। আচমকাই নদীর জলে তলিয়ে গেলেন তাদের একজন। অণ্ডালে বোনকে তলিয়ে যেতে দেখে জলে ঝাঁপ মারেন দুই তরুণী।

তাঁদের একজনের মৃত্যু হয়েছে। খোঁজ নেই আরও একজনের। যে তরুণী নদীতে প্রণনে পড়ে গিয়েছিলেন তিনি অবশ্য প্রাণে বেঁচে গিয়েছেন। পশ্চিম বর্ধমানের অণ্ডালের বাসকা ফিল্টার হাউস নদীঘাটে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, অন্ডালের রেল কলোনির বাসিন্দা জ্যোতিপ্রসাদ এবং রাঁচির বাসিন্দা তাঁর দুই মাসির মেয়ে বিউটি পাসোয়ান এবং প্রিয়াঙ্কা পাসোয়ান নদীর ঘাটে রিলস বানাতে গিয়েছিলেন। জানা গিয়েছে সেই সময় প্রিয়াঙ্কা আচমকাই জলে পড়ে যায়। তরুণীকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেয় জ্যোতি, বিউটি। প্রিয়াঙ্কা নদী থেকে উঠে এলেও তলিয়ে যায় জ্যোতি, বিউটি। পরে দুই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।