
রেসলমেনিয়া ৪১-এর মূল ইভেন্টে ইতিহাস গড়লেন জনপ্রিয় হলিউড অভিনেতা ও রেসলার জন সিনা।কোডি রোডসকে হারিয়ে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতে হলেন ডাব্লিউডাব্লিউই ইতিহাসের সর্বোচ্চ ১৭ বার বিশ্বচ্যাম্পিয়ন। মূলত হলিউডের অন্যতম জনপ্রিয় র্যাপার ট্রাভিস স্কট এর হস্তক্ষেপে এ জয় পান রেসলার জন সিনা।
উল্লেখ্য,জন সিনা শুধু রিংয়ের সুপারস্টারই নন, হলিউডেও একজন প্রতিষ্ঠিত অভিনেতা। তার অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, দ্য সুইসাইড স্কোয়াড এবং পিসমেকার।সম্প্রতি জন সিনা তার চেনা নায়কসুলভ ইমেজ ছেড়ে এক খল চরিত্র বা নেগেটিভ ভূমিকায় ফিরেছেন। সেই রূপেই দেখা গিয়েছে তাকে বেশ নিষ্ঠুরভাবে আক্রমণ করতে। অপরদিকে সদ্য পরাজিত চ্যাম্পিয়ন কোডি রোডস বর্তমানে এই স্ক্রিপ্টেড রেসলিং কোম্পানির ফেস বা মূল নায়ক হিসেবে ম্যাচটিতে লড়াই করেন।
ম্যাচের শেষদিকে জন সিনা কোডিকে ঠেলে দেন খোলা টার্নবাকলের দিকে।তখন রেফারি কোডির অবস্থা যাচাই করছিলেন।এই সুযোগে রিংসাইডে হাজির হন ট্রাভিস স্কট। যিনি আগে থেকেই জন সিনা ও দ্য রকের এর সঙ্গে জোট বাঁধা অবস্থায় ছিলেন। তিনি রেফারিকে বিভ্রান্ত করেন। আর সেই ফাঁকে সিনা কোডিকে লো ব্লো মারেন এবং চ্যাম্পিয়নশিপের বেল্ট দিয়ে কোডির মুখে আঘাত করেন।








