
বিজেপি যাঁকে প্রার্থী করেছেন সন্দেশখালিতে সেই রেখা পাত্রই এখন বলছেন রাষ্ট্রপতির সাজানো নির্যাতিতাদের নিয়ে যাওয়া হয়েছিল। এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁরা আন্দোলনের মুখ নন, বলেও দাবি করছেন রেখা পাত্র। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা নারী ক্ষমতায়ন নিয়ে গালভরা কথা বলেন, কুস্তিগীররা যাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন সেই ব্রিজভূষণ সিংয়ের ছেলেকে প্রার্থী করেছে বিজেপি। এই বিজেপিই সন্দেশখালিতে কয়েকজন মহিলাকে টাকা দিয়ে দেশের কাছে বাংলাকে ছোট করেছে। বাইট: অভিষেক জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন রেখা পাত্র- র মত একজন তপশিলি পরিবারের মহিলাকে পিসি, ভাইপো ভয় পাচ্ছেন এটা বিজেপির কাছে গর্বের। তিনি বলেছেন এই লড়াই গরিবের সঙ্গে চোরেদের লড়াই। এই লড়াইয়ে গরিব জিতবে।
