রেখার বিরুদ্ধে এফআইআর, সত্যিটা বেরোবে, দাবি শাহজাহানের

0
175
GANGADHARER BIRUDHE FIR SATTITA BEROBE DABI SHAHJAHANER
GANGADHARER BIRUDHE FIR SATTITA BEROBE DABI SHAHJAHANER
গঙ্গাধর কয়াল যখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তখন সন্দেশখালির ভিডিওকাণ্ডে তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে। অভিযোগপত্রে নাম রয়েছে বিজেপি প্রার্থী রেখা পাত্ররও।
ভিডিওকাণ্ডে এফআইআরের পরেই পুলিশ এবং তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। সন্দেশখালিকাণ্ডের পর যে ভিডিও সামনে এসেছে তাতে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে চায় পুলিশ। এমনটাই খবর। বিরোধী দলনেতা রক্ষাকবচ থাকায় এ নিয়ে হাইকোর্টে যাচ্ছে বসিরহাট জেলা পুলিশ। পাশাপাশি সন্দেশখালির বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে ভয় দেখিয়ে মিথ্যে মামলার ধারাও যোগ করেছে পুলিশ। সন্দেশখালিকাণ্ডের পর একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। এদিকে সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন শেখ শাহজাহান। ৩ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। সেখানেই সন্দেশখালির বিষয় জানতে চাওয়া হলে শেখ শাহজাহান বলেছেন ভোটটা শেষ হলেই আরও সত্য ঘটনা সামনে আসবে। শাহজাহানের পাশাপাশি শেখ আলমগির, জিয়াউদ্দিন সহ আরও ৩ জনকে বসিরহাট আদালতে হাজির করানো হয় শুক্রবার।