গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk রেখা পাত্রের সভায় হামলা, অভিযুক্ত তৃণমূল 

    রেখা পাত্রের সভায় হামলা, অভিযুক্ত তৃণমূল 

    0
    207
    Attack on Rekha Patras meeting accused Trinamool
    Attack on Rekha Patras meeting accused Trinamool
    বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সভায় হামলার চালানোর অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সভা চলাকালীন বিজেপি কর্মী, সমর্থকদের মারধর, চেয়ার ছুড়ে ফেলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে।
    হিঙ্গলগঞ্জের কালীতলা এলাকায় শনিবার সন্ধে বিজেপির একটি পথসভা চলছিল। সেই সভায় বিজেপি প্রার্থী রেখা পাত্র বক্তব্য শেষ করে নামার সঙ্গে সঙ্গেই ওই এলাকার অর্থাৎ কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামল মন্ডল-সহ বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই সভায় গিয়ে হামলা চালায়। ঘটনার পর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় হেমনগর কোস্টাল থানার পুলিশ। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। ঘটনার পর আতঙ্কিত রয়েছেন এলাকার বিজেপি কর্মীরা। পুলিশে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।