
বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার সাথে দেখা করেছেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় নির্বাচনীয় প্রচারে যান জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারী।
সেই প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের নিয়ে রেজ্জাক মোল্লার বাড়িতে যান তিনি। এরপর শারীরিক খোঁজখবর নেন। বলা হচ্ছে,পাশাপাশি রাজনীতির পরামর্শও নিয়েছেন তিনি। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে একাধিক পরামর্শ দেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা রেজ্জাক মোল্লা।তবে বিজেপি প্রার্থী অশোক কান্ডারী একে সৌজন্যমূলক সাক্ষাৎহিসাবে বর্ণনা করেছেন।
