রেমালের আগমনের আগে অস্বস্তিকর গরম রাজ্যে

0
1258
REMAL ER AGOMONER AAGE ASWASTIKOR GARAM RAJJER
REMAL ER AGOMONER AAGE ASWASTIKOR GARAM RAJJER
ঘূর্নিঝড় রেমালের প্রভাবে শনিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা থাকলেও শুক্রে অস্বস্তিকর পরিস্থিতি রাজ্যে। এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তেই অস্বস্তি অনুভত হয়েছে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি । বৃহস্পতিবার  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৮ শতাংশ। রবি-সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। পযটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ওদক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। বজ্র বিদ্যুৎসহ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার অতিভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ওদক্ষিণ ২৪ পরগনা উপকূলের তিন জেলায়। কলকাতা ও হাওড়া জেলাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবারে ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায দার্জিলিং ও কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক পশলা হালকা বৃষ্টি জলপাইগুড়িতে। রবিবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে। ধেয়ে আসা ঘুর্ণিঝড় রেমালের আতঙ্কে আতঙ্কিত সুন্দরবনের মানুষ। জনসাধারণ করতে মাইকিং শুরু করেছে সিভিল ডিফেন্স। সকলকে সমুদ্র থেকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।সকাল থেকে ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার পুলিশ, নামখানা থানার পুলিশ  গঙ্গাসাগর কোস্টাল, গঙ্গাসাগর থানা, কাকদ্বীপ থানা, হারু পয়েন্ট কোস্টাল, পাথরপ্রতিমা থানা, গোবর্ধনপুর কোস্টাল এবং সুন্দরবন উপকূলীয় থানার প্রশাসনের সঙ্গে নিয়ে সিভিল ডিফেন্স পক্ষ থেকে প্রচার শুরু করেছে।