রেমাল : বরানগরে ভাঙল ৭০ ফুট লম্বা চিমনি

0
2418
70 feet long chimney broke in Baranagar
70 feet long chimney broke in Baranagar
মুম্বইয়ের বিলবোর্ড বিপর্যয়ের স্মৃতি ফিরল বরানগরে। রেমাল-এর তাণ্ডবের জেরে বরানগর বেঙ্গল ইমিউনিটি কারাখানার ৭০ ফুট লম্বা চিমনি ৮টি প্রাইভেট গাড়ির উপর ভেঙ্গে পড়েছে।
ঘটনার জেরে সবকটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বরানগর থানার পুলিশ। ঘটনার যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, রাতে প্রবল ঝড়ের মাঝেই আচমকা ওই গাড়িগুলির ওপর ভেঙে পড়ে ৭০ ফুট লম্বা চিমনি। যদিও স্বস্তির বিষয়ে, কোনও গাড়ির মধ্যেই কেউ ছিলেন না। তাহলে প্রাণহানির ঘটনা ঘটতেই পারত। নিম্নচাপে পরিণত হওয়ার পর প্রতি ঘন্টায় রেমাল-এর গতিবেগ রয়েছে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা।