
প্রাণে বাঁচতে নিজেরাই বেহাল বাঁধ সারাইয়ের কাজে হাতে দিয়েছেন সুন্দরবনবাসী। রেমালের তাণ্ডবে কার্যত তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকা।
উড়ে গিয়েছে, বাড়ির টিনের চাল, ভেঙে পড়েছে মাটির বাড়ির দেওয়াল। জানা গিয়েছে, রবিবার রাতে রেমাল আছড়ে পড়ার পর সোমবার সকালেই সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের ডিন্ডা পাড়া এলাকায় একাধিক নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে। যারফলে আতঙ্কে এলাকাবাসী নিজেরাই নদী বাঁধ সংস্কারে হাত লাগিয়েছেন। গত আমফান, ইয়াসে এই নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল, যদিও এখনও পর্যন্ত বাঁধ ভাঙেনি, তবে যে কোনও মুহূর্তে বড় অঘটন ঘটতে পারে।
