গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs রেললাইনের পাশে পড়ে আধার ও ভোটার কার্ড!

    রেললাইনের পাশে পড়ে আধার ও ভোটার কার্ড!

    0
    54
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্য জুড়ে জোরকদমে চলছে এসআইআরের কাজ। তারই মাঝে বারাসতে রেললাইনের পাশ থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ ভোটার ও আধার কার্ড।
    পাওয়া গিয়েছে বেশ কয়েকটি রেশন এবং প্যান কার্ডও। কোথা থেকে এই পরিচয়পত্রগুলি এল, তা এখনও স্পষ্ট নয়। ওই নথি আসল নাকি নকল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আধার ও ভোটার কার্ড ছাড়াও ঘটনাস্থলে পড়ে ছিল রেশন কার্ড। মনে করা হচ্ছে পরিচয়পত্রগুলি সবই নকল। আসল হলে কেউ এভাবে রেললাইনের ধারে নর্দমা ও তার পাশে জঞ্জালের স্তূপে ফেলে যেতেন না।
    সম্ভবত এসআইআর আতঙ্কে কেউ এসব ফেলে দিয়ে গিয়েছে। অনুপ্রবেশকারীদের তাড়াতে এসআইআর চালু হওয়া প্রয়োজন রয়েছে। এদিকে, এই ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।