গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রেলে ওঠানামার সময় ৩০ সেকেন্ড মিথ্যা এবং বিভ্রান্তিকর 

    রেলে ওঠানামার সময় ৩০ সেকেন্ড মিথ্যা এবং বিভ্রান্তিকর 

    0
    182
    শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।
    এমনটাই জানিয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি আরও বলেছেন, লোকাল ট্রেনে ওঠানাম করার জন্য যাত্রীরা এতদিন যে সময় পেতেন, ভবিষ্যতেও সেই একই সময় পাবেন।
    পূর্ব রেলের বিবৃতিতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। শিয়ালদহ স্টেশনের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার যাত্রী তাঁদের গন্তব্যে পৌঁছন। এই ডিভিশনে প্রচুর লোকাল ট্রেন চলে, চলে দূরপাল্লার ট্রেনও। সেই ডিভিশন নিয়ে একটি খবর শুক্রবার ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে বলা হয়েছে, এই ডিভিশনে প্রতিটি স্টেশনে ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড। তার মধ্যেই যাত্রীদের উঠতে হবে এবং নামতে হবে। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় রীতিমতো। তবে কেন এই ভুয়ো খবর ছড়াল, তা স্পষ্ট নয়।