রেশনকাণ্ডে আনিসুর-আলিফকে ইডি-র জেরা

0
217
reson kande anisur ke jera
reson kande anisur ke jera
রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন  দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর। সিজিও কমপ্লেক্সে দুই ভাইকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বয়ান রেকর্ডও করা হয়েছে বলে খবর। এই মামলাতেই শুক্রবার বারিক বিশ্বাসকে তলব করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে ঢোকার কী কী চাওয়া হয়েছে সাংবাদিকদের প্রশ্নে কিছু বলতে চাননি তিনি। তবে আনিসুর জানিয়েছেন তিনি বিজনেসের মধ্যে ছিলেন না। পলিটিক্স করেন। পলিটিক্সটাই বোঝেন। তবে বারিক বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। মঙ্গলবার ভোর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। ইডির তদন্ত দল পৌঁছে গিয়েছিলো দেগঙ্গায়। তৃণমূল নেতা আনিসুরের বাড়ি, বাকিবুরের আত্মীয় আালিফ নুর ওরফে মুকুল রহমানের বাড়ি ও চালকলে তল্লাশি চালায়। প্রায় ২১ ঘণ্টা তল্লাশির পর ২টো মোবাইল, বেশকিছু নথি এবং ১৩ লাখ টাকা বাজেয়াপ্ত করে তদন্তকারী অফিসাররা।