রোগীর পরিবারকে মার পুলিশের, তপ্ত ন্যাশনাল মেডিক্যাল   

0
223
The patients family was beaten by police Tapta National Medical
The patients family was beaten by police Tapta National Medical
রোগীর পরিবার ও পুলিশি খণ্ডযুদ্ধে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
কিন্তু, পুলিশ উল্টে রোগীর পরিজনদের লাঠিপেটা করেছে বলে অভিযোগ। লাঠি চালানোর অভিযোগ থেকে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেও। পুলিশের লাঠির মার থেকে রেহাই পাননি রোগী‌ও। পরিবার সূত্রে খবর, বুকে ব্যথা নিয়ে রবিবার বেলায় ন্যাশনাল মেডিকেলে ভর্তি হয়েছিল শাহনাজ। এরপর তাঁকে একটি ইন্জেকশন দেওয়া হয়। তারপরই দেখা যায় হাত ফুলে গিয়েছে। এই নিয়েই পরিবারের লোক কর্তব্যরত নার্সকে প্রশ্ন করায় তাঁদের বিরুদ্ধে রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এরপরই রোগের পরিবারের তরফে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রবিবারের ওই ঘটনায় সোমবার এম‌এসভিপি’র কাছে অভিযোগ দায়ের করে রোগীর পরিজনেরা। রোগীর।