
রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসক-নার্সদের মারধর করার ঘটনায় দু চিকিৎসককে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে।
চিকিৎসকদের মারধরের পাশাপাশি হাসপাতালে ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে এর জেরে উত্তেজনা ছড়িয়েছে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। জানা গিয়েছে দুর্ঘটনাগস্ত রোগীকে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন একদল যুবক। চিকিৎসার গাফিলতিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের। এরপরই একদল দুষ্কৃতী হাসপাতালের নার্স-চিকিৎসকদের মারধর থেকে শুরু করে হাসপাতালে ভাংচুর চালায় বলে অভিযোগ। ছেলেদের হস্টেলে কার্যত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।পরে তমলুক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
