রোহিত ভেমুলা তফসিলি জাতিভুক্ত ছিলেন না : পুলিশ   

0
223
Closure report of police in Rohit Vemula case
Closure report of police in Rohit Vemula case

রোহিত ভেমুলা তফসিলি জাতিভুক্ত ছিলেন না। কয়েক বছর আগে দেশজুড়ে উত্তাল হওয়া ছাত্রের মৃত্যুতে অভিযুক্তের মুক্তি দিয়ে মামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা পুলিশ।

শুক্রবার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-র ছাত্র রোহিত ভেমুলার মৃত্যু মামলায় ক্লোজার রিপোর্ট দাখিল করেছে তেলেঙ্গানা পুলিশ।২০১৬ সালের জানুয়ারিতে উচ্চবর্ণের বঞ্চনার অভিযোগ তুলে আত্মহত্যা রোহিত ভেমুলা। তেলেঙ্গানা হাইকোর্টে যে রিপোর্ট পুলিশ জমা দিয়েছে তাতে বলা হয়েছে, রোহিত ভেমুলা তফসিলি জাতিভুক্ত নন। পুলিশ অনুমান করছে, তিনি আত্মহত্যা করেছেন এই ভয়ে যে তাঁর আসল পরিচয় প্রকাশিত হয়ে যাবে।রিপোর্টে সেকেন্দ্রাবাদের তৎকালীন সাংসদ বন্দারু দত্তাত্রেয়, আইন পরিষদের সদস্য এন রামচন্দ্র রাও এবং উপাচার্য আপ্পা রাও, এবিভিপি নেতাদের এবং কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।রিপোর্টে আরও বলা হয়েছে, কোনও প্রমাণ না দিয়ে তাঁর পরিবারের জাতিগত শংসাপত্রগুলিকে জাল করা হয়েছে। ১৩ মে তেলেঙ্গানায় লোকসভা নির্বাচন। তার ঠিক ১০ দিন আগে এই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রোহিত ভেমুলার মৃত্যুর পর একটি সংগঠন তৈরি হয় জাস্টিস ফর ভেমুলা। সেই সংগঠনকে সমর্থন জানায় কংগ্রেস। ভারত জোড়ো যাত্রায় রোহিত ভেমুলার মাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা গিয়েছিল।