লক্ষীর ভাণ্ডারের মতো চালু প্রকল্প বন্ধ নয়

0
35

রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রথম ক্যাবিনেট বৈঠকের পর স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি সোমবার থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্প যুক্ত করা হয়েছে। বিজেপি সরকার এলে আগের সরকারের প্রকল্পগুলো বন্ধ করে দিতে পারে বলে প্রচারে বার বার দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন ৩০ বছর হোক বা ১০ বছরের পুরনো প্রকল্প চালু থাকবে।